ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় পর্তুগাল

সত্যজিত দাশ রুপু
২২ জুন ২০১৪, ১৯:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫

'জি' গ্রুপের এক গুরুত্বপূর্ণ খেলায় রবিবার রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই জার্মানির সঙ্গে ৪-০ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। আজ জয়লাভ করতে না পারলে বিদায় নিতে হবে বিশ্বকাপ-২০১৪ আসর থেকে। জার্মানে বিধ্বস্ত পর্তুগাল এখন যেন আহত বাঘ। বাঁচতে হলে আজ মরণ কামড় বসানো ছাড়া কোনও উপায়ই যেন তাদের হাতে আর নেই। তাই তারা শর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তবে তাদেরকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে ডিফেন্সের দুই মূল খেলোয়ার পেপের লাল কার্ড ও চোটাক্রান্ত ক্রোয়েন্ত্রাওর খেলতে না পারা নিয়ে। সে সঙ্গে যুক্ত হয়েছে রোনালদোর হাঁটুর ইনজুরির কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা। রোনালদোর ব্যক্তিগত চিকিৎসক জোসে কার্লোসের চাওয়া রোনালদো যেন না খেলেন । তবে চিকিৎসকের কথায় কান না দিয়ে খেলতে চাইছেন রোনালদো। এত সব সমস্যার পর কোচ পাওলো বেন্তো রবিবারের ম্যাচে জয়লাভের জন্য প্রচণ্ড আশাবাদী। তিনি মনে করেন, তার বাকি শিষ্যরাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে সক্ষম এবং সেই ক্ষমতাও তাদের আছে। অপরদিকে যুক্তরাষ্ট্র কোচ ক্লিন্সম্যান চাইবেন আজই পর্তুগিজদের হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে। গত বিশ্বকাপে ঘানার সঙ্গে হেরে বিদায় নিয়েছিল তারা। এবার সেই ঘানাকে হারিয়ে বদলা নিয়েছেন। স্বপ্ন দেখছেন পরবর্তী রাউন্ডে খেলার। অার এখন প্রত্যাশার পারদও উঠে গেছে অনেক ওপরে। আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইবেন না ক্লিন্সম্যান। আহত বাঘ পর্তুগিজদের রুখার মন্ত্রটা অবশ্যই শিষ্যদের দিয়ে দেবেন তিনি। তাই কঠিন এক লড়াইয়ের প্রতীক্ষায় আছি বিশ্ববাসীর মতো আমিও। খেলাটি শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত ভোর ৪টায়।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম