ডোপ টেস্ট নিয়ে বিতর্কে ফিফা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৪, ২০:০৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

বিতর্কে জড়িয়েছে বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা! ২০ জুন ইতালির বিরুদ্ধে ম্যাচ খেলার পর কোস্টারিকার সাত ফুটবলারকে ডোপ টেস্ট করে এ বিতর্কের জন্ম দিয়েছে সংস্থাটি। সাধারণত নিয়ম অনুযায়ী প্রতিটি দলের দু’জন ফুটবলারের ডোপ টেস্ট করা হয়। ইতালির বেলায় সঠিক নিয়ম অনুসরণ করা হলেও কোস্টারিকার বেলায় এ নিয়মের ধার ধারেনি ফিফা। ম্যাচের পর সাত ফুটবলারদের ডোপ টেস্ট করে সংস্থাটি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ফুটবল অঙ্গনে। ফিফার এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছে কোস্টারিকার ফুটবল ফেডারেশনও। তবে এ ব্যাপারে ফিফার কাছে লিখিত অভিযোগ জানাবে দেশটির ফুটবল ফেডারেশন। তবে টেস্টে কোনও ধরণের নেতিবাচক কিছু পায়নি সংস্থাটি। ফিফার এ কাণ্ডে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও চুপ বসে থাকেননি। কামান দেগেছেন ফিফার দিকে! কেন দু’জনের পরিবর্তে সাত ফুটবলারের ডোপ টেস্ট করা হল? এমন প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে তার বক্তব্য, '' বুঝাই যাচ্ছে নিজেদের নিয়ম নীতির ওপর ফিফার কোনও সম্মান নেই।'' উল্লেখ্য, ওই ম্যাচে ইতালিকে ০-১ গোলে হারায় কোস্টারিকা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি