ক্লোসাকে অভিনন্দন জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৪, ২০:১০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা দীর্ঘ অাট বছর নিজের দখলে রেখেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদো। তার গড়া অনন্য সেই কীর্তি অারেকজন ভেঙে দেবেন এ কথা মানতেই চাননি সাবেক এই তারকা। এমনকি রেকর্ডের সেই ঘানা-জার্মানি ম্যাচটি দেখবেন না বলে অাগেই মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন তিনি। খেলা দেখেছিলেন কিনা এ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু ক্লোসার রেকর্ডের পর তাকে ঠিকই অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপে ১৫ গোল নিয়ে এতদিন পর্যন্ত এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। কিন্তু শনিবার ঘানার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটের মাথায় গোল করে রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা। এরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে ক্লোসাকে অভিনন্দন জানান রোনালদো। টুইট বার্তায় তিনি লিখেছেন, ''১৫-এর ক্লাবে তোমাকে স্বাগতম।'' ৩৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ডের গোলেই শনিবার রাতের ম্যাচে ফোরতালেজায় ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রসঙ্গত, ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে ব্রাজিলের পক্ষে ১৫তম গোলটি করেছিলেন ৩৭ বছর বয়সী রোনালদো। সেই বিশ্বকাপের পরেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা : ১৫টি- রোনালদো (ব্রাজিল), মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ১৪টি- জার্ড মুলার (জার্মানি) ১৩টি- ফোন্তেইন (ফ্রান্স) ১২টি- পেলে (ব্রাজিল)

/এফআইআর/এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম