মেসিজাদুতে দ্বিতীয় পর্বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৪, ২০:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। ইরানের বিপক্ষে ০-১ গোলের জয় পেয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সাবেলার দল। শনিবারের ম্যাচে ইরানের প্রতিরোধের দেয়ালে বার বার আক্রমণ শাণিয়েও ধুঁকতে হয়েছে আর্জেন্টাইনদের। আগের ম্যাচের ৫-৩-২ ছক নিয়ে অসন্তোষ প্রকাশ করায় সেই চিরচেনা ৪-৩-৩ ছকেই মাঠে নেমেছিল সাবেলার দল। কিন্তু গণ্ডগোল বাঁধিয়ে দেয় এশিয়ার দল ইরান। রক্ষণে আর্জেন্টাইনদের ঢুকতেই দেয়নি তারা। দুই অর্ধে ব্যাপক চেষ্টা চালিয়েও হতাশ হতে হয় মেসি-হিগুয়েইনদের। পুরো নব্বই মিনিট শেষ হওয়ার পরই মেসিদের স্মরণে উঁকি দিচ্ছিল সেই ১৯৭৭ সালের ২২ মার্চের খেলা। কারণ এর আগে একবারই তাদের মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তখন ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। বেলো হরাইজন্তের স্টেডিয়ামে আর্জেন্টিনার জয় দেখার জন্যে স্বশরীরে উপস্থিত ছিলেন ম্যারাডোনা। তাই সেই ম্যারাডোনাকে নিরাশ করেননি তার জার্সিতে থাকা এ যুগের ‘ম্যারাডোনা’। ম্যাচে যোগ হওয়া সময়েই সব কিছু উলট পালট করে দিয়ে জয় ছিনিয়ে নেন আর্জেন্টাইন প্রাণভোমরা মেসি। ৯১ মিনিটে ২৫ গজ দূরত্বে বাঁ পায়ের শটে জালে বল জড়ান তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক