হন্ডুরাসের গোল উৎসর্গ করার খবরটি গুজব

ফয়সাল ইসলাম
২১ জুন ২০১৪, ২০:২৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩১

বিশ্বকাপে বাংলাদেশকে হন্ডুরাসের গোল উৎসর্গ করার খবরটি পুরোটাই গুজব। এমনটাই জানালেন ‘We are crazy fans of Honduras football team from Bangladesh' ইভেন্ট পেজের মডারেটর এএন ফয়সাল অাহমেদ। Honduras সম্প্রতি 'প্রথম গোল বাংলাদেশকে উৎসর্গ করবে হন্ডুরাস' শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে একটি অনলাইন সংবাদমাধ্যম। এরপরই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে সরাসরি কথা বলেছেন পেজটির মডারেটর ফয়সাল অাহেমদ। পেজটির মডারেটর ফয়সাল অাহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, '' হন্ডুরাস প্রথম গোলটি বাংলাদেশকে উৎসর্গ করবে এমন কথা অামাদের পেজে বলা হয়নি। এমনকি কোথাও এ নিয়ে কোনও ধরণের সংবাদও পরিবেশন হয়নি।'' ফয়সাল অাহমেদ এ ব্যাপারে অারও বলেন, ''অনেক হন্ডুরিয়ান নিজ দেশের প্রতি পৃথিবীর অপর গোলার্ধের একটি দেশে এতো ব্যাপক পরিমাণ সমর্থন পেয়ে আবেগে আপ্লুত হয়ে তাদের ফুটবল দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রথম গোল উৎসর্গ করার ব্যাপারে অনুরোধ করবেন বলে ইভেন্টে জানান। কিন্তু এ বিষয়ে অানুষ্ঠানিক কোনও ঘোষণা কোথাও অাসেনি।'' ফয়সাল অাহমেদ এও যোগ করেন, যে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজপেপারের (বাবলনিউজ) কথা এখানে বলা হয়েছে সেটি অাসলে কোনও পত্রিকা নয় এটি অাসলে একটি ব্লগ । তবে সেখানে এ সম্পর্কিত কোনও তথ্য সেখানে নেই বলে জানান তিনি। অার ভিত্তিহীন তথ্য যাতে প্রচার করা না হয়, এনিয়েও তারা বিভিন্ন গণমাধ্যমে তাগাদা দিয়েছিলেন বলে জানান ইভেন্টটির মডারেটর। প্রসঙ্গত, বাংলাদেশ থেকে পরিচালিত ইভেন্ট পেজ ‘We are crazy fans of Honduras football team from Bangladesh' মডারেট করছেন ৬ তরুণ। দেশের সবাই যখন ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে উন্মাদনায় মত্ত তখনই হন্ডুরাসের জন্য এ আয়োজন সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায়। এমনকি হন্ডুরাসের বিভিন্ন স্থানীয় পত্র পত্রিকাও এ নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপে। যেখানে এই পেজের ব্যাপারে বিস্তারিত বিবরণসহ বাংলাদেশ সম্পর্কে ছোট্ট ধারণাও উপস্থাপন করা হয় স্থানীয় অধিবাসীদের জন্যে।

/এফআইআর/এসএএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম