গ্রুপ অব ডেথ বলে পরিচিত 'ডি' গ্রুপের ময়দানী লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়ে। ইতালির প্রয়োজন শুধু ড্র অপরদিকে জয় ছাড়া বিকল্প নেই উরুগুয়ের। অর্থাৎ যেকোনও একটি দল বিদায় নেবে বিশ্বকাপ থেকে।
সমীকরণ যাইহোক, মঙ্গলবারের ম্যাচে তিন পয়েন্টের ক্ষিদে নিয়েই মাঠে নামবে ইতালি। এমন চাওয়া ইতালি কোচ সিজারে প্রানদেল্লিরও। তাই ম্যাচের অাগে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে চোখ রাঙানি দিয়ে রাখলেন প্রানদেল্লি। তিনি বলেছেন, 'অাজকের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইতালি।''
ম্যাচের অাগে এক সংবাদ সম্মেলনে প্রানদেল্লি বলেছেন 'অামি শিষ্যদের বলে রেখেছি, নিজেদের ওপর অাস্থা রাখতে। ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওরা।'
দল নিয়ে প্রানদেল্লির মূল্যায়ন, 'অামরা অাসলে সেরকম দল নই যে ড্রয়ের লক্ষ্য নিয়ে খেলবো। অার ভালো একটা ফল পেতে মাঠে শক্তি প্রদর্শন ছাড়া কোনও বিকল্প নেই। সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে অামাদের জন্যে।'
কোচের সঙ্গে একই সুরে গলা মিলিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার অান্দ্রেয়া পিরলো। বলেছেন, 'এই ম্যাচ নিয়ে অামরা কোনওভাবে চিন্তিত নই। অামরা প্রস্তুত, অার এটাও জানি সামনে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অপেক্ষা করছে।'
দর্শকের উদ্দেশ্য করে পিরলো অারও বলেন, 'অামরা সেরা খেলাটাই খেলবো। উরুগুয়ের বিপক্ষে সবাই ভিন্ন এক ইতালিকে দেখতে পাবেন। অাগের ইংল্যান্ড ও কোস্টারিকা ম্যাচের ইতালিকে নয়।'
উল্লেখ্য, নিজেদের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ১-২ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার কাছে ১-০ গোলে হেরেছে অাজ্জুরিরা।








