জাপানকে বিধ্বস্ত করল কলাম্বিয়া

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৪, ১৭:১৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৪

জাপানকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পুরো ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল কলম্বিয়া। ব্রাজিলের কুইয়াবার অরেনা পান্তানাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকে কলাম্বিয়ার গোলপোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে জাপানিরা। খেলার প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যে কলম্বিয়ার গোলমুখে ১১টি শট নিয়েছে জাপানিরা। কিন্তু সবগুলোই লক্ষভ্রষ্ট হয়। অপরদিকে ৩৫ শতাংশ বলের দখল নিয়ে মাত্র ৩টি শট করেছে কলম্বিয়া। খেলার ১৬ মিনিটে জাপানের ডিফেন্ডার ইয়াসুয়ুকি কোন্নো উরুগুয়ের ফরোয়ার্ড আদ্রিয়ান র্র্যামোসকে ডিবক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে হুয়ান কুয়াদ্রাদো দলকে এগিয়ে নিতে কোনো ভুল করেননি। তার পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর গোল পরিশোধে মরিয়া জাপান খেলার ২৬ মিনিটে কেইসুকে হোন্ডার গোলবার অভিমুখী শট ফিরিয়ে দিয়ে জাপানকে হতাশ করেন গোলরক্ষক অসপিনা। এরপর খেলার ৩৩ মিনিটে কেইসুকে হোন্ডার ফ্রিকিক থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে কেইসুকে হোন্ডার ক্রস থেকে হেড করে জাপানকে সমতায় ফেরান ওকাজাকি। দ্বিতীয়ার্ধে অন্যরুপে আবির্ভূত হয় কলম্বিয়া। খেলার ৫৫ মিনিটে জেমস রড্রিগেজের পাস থেকে বল পেয়ে মার্টিনেজ তার প্রথম গোল করে দলকে লিড এনে। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন মার্টিনেজ। ৮৯ মিনিটে শেষ পেরেক ঠুকেন রড্রিগেজ। তার গোলে ৪-১ গোলের লিড নেয় কলাম্বিয়া। তার এ গোলে অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে কলম্বিয়া। অন্যদিকে তিন ম্যাচে দুটিতে হেরে ও একটিতে ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল জাপান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম