মঙ্গলবার শুরু বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৯:৩৫

টুর্নামেন্টের জার্সি উন্মোচন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে হবে এই টুর্নামেন্ট।

প্রতিযোগিতার প্রথম পর্বে ২৪টি গণমাধ্যম আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।  

‘এ গ্রুপে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর ও জিটিভি, ‘বি গ্রুপে বাংলা ট্রিবিউন, জাগো নিউজ ও নিউজ টোয়েন্টিফোর, ‘সি’ গ্রুপে ডেইলি স্টার, দৈনিক কালের কণ্ঠ ও ডিবিসি, ‘ডি’ গ্রুপে চ্যানেল টোয়েন্টিফোর, বিটিভি ও চ্যানেল আই, ‘ই’ গ্রুপে ঢাকা ট্রিবিউন, দৈনিক সংবাদ ও মাছরাঙা টেলিভিশন, ‘এফ’ গ্রুপে ইটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বৈশাখী টিভি, ‘জি’ গ্রুপে দীপ্ত টেলিভিশন, দৈনিক ইন্ডিপেনডেন্ট ও বাংলা ভিশন এবং ‘এইচ’ গ্রুপে খেলবে দৈনিক সমকাল, দৈনিক নয়াদিগন্ত ও সময় টেলিভিশন।

আট গ্রুপের চ্যাম্পিয়নরা উঠবে কোয়ার্টার ফাইনালে। চারটি কোয়ার্টার ফাইনালই হবে ৪ অক্টোবর। পরদিন দুটি সেমিফাইনাল ও ফাইনাল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত সময় শেষে অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকার হবে।

চলছে টুর্নামেন্টের ড্র সিক্স-এ-সাইড টুর্নামেন্টের প্রতি ম্যাচের দৈর্ঘ্য ৩০ মিনিট। প্রতি অর্ধ ১৫ মিনিট করে, মাঝে বিরতি ৫ মিনিট।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দীপ্ত টেলিভিশন ও বাংলা ভিশন। বাংলা ট্রিবিউনের প্রথম ম্যাচ বুধবার সকাল ১১টায়, প্রতিপক্ষ নিউজ টোয়েন্টিফোর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জাগো নিউজের মুখোমুখি হবে বাংলা ট্রিবিউন।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের ড্র এবং জার্সি ও ট্রফি উন্মোচন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের প্রধান ড. জেসমিন জামান, বিএসজেএ’র সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান এবং সদস্য সচিব আরাফাত জোবায়ের।

ছবি: সাজ্জাদ হোসেন

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম