হ্যাজার্ডের পারফরম্যান্সে চিন্তিত নন জিদান

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬

রিয়ালের জার্সিতে এখনও পাওয়া যায়নি ‘আসল’ এডেন হ্যাজার্ডকে অনেক প্রত্যাশা নিয়ে এডেন হ্যাজার্ডকে নিয়ে আসা হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। যদিও রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও বলার মতো পারফরম্যান্স নেই বেলজিয়ান ফরোয়ার্ডের। অবশ্য রিয়াল ক্যারিয়ারে তার ‘মন্থর’ শুরুতে চিন্তিত নন ক্লাবটির কোচ জিনেদিন জিদান।

নতুন মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন হ্যাজার্ড। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও চেলসির হ্যাজার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রিস্তিয়ানো রোনালদোর ‘নাম্বার সেভেন’ জার্সি গায়ে জড়ানোয় তার কাছে রিয়াল ভক্তদের প্রত্যাশা আরও বেশি। কিন্তু গ্রীষ্মের দলবদলে ১০০ মিলিয়ন ইউরোতে বার্নাব্যুতে আসার পর থেকে নিজের ছায়ায় বন্দী এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমের শুরুটা ভালো ছিল না রিয়ালের। তবে লা লিগায় ছন্দে ফিরেছে দলটি। এবার চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর পালা। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে বাজে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মঙ্গলবার ঘরের মাঠে ক্লাব ব্রুজের মুখোমুখি হচ্ছে তারা।

এই ম্যাচের আগে মাদ্রিদ ডার্বিতে দারুণ পারফর্ম করেও গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হয়েছে রিয়ালকে। ওয়ান্দা মেত্রোপোলিতানোর ম্যাচে ছন্দহীন ছিলেন হ্যাজার্ড। যদিও দলের নতুন সদস্যকে নিয়ে চিন্তিত নন জিদান, ‘আমি জানি হ্যাজার্ড রিয়ালে সাফল্য পাবে। কিভাবে খেলতে হবে, এমন কোনও উপদেশ আমি ওকে দেবো না। কারণ সে খুব ভালো করেই জানে আমরা তার কাছ থেকে কী চাই এবং আমরাও জানি সে কেমন খেলোয়াড়। এজন্য আমরা শান্ত আছি, আমি মোটেও চিন্তিত নই।’

সঙ্গে যোগ করেছেন, ‘ও মাত্র এসেছে ক্লাবে। আরও অনেক সময় দরকার। তাই নতুন যে সব খেলোয়াড় এসেছে দলে, তাদের ব্যাপারে আমাদের শান্ত থাকতে হবে।’

রিয়াল মাদ্রিদে জিদানের শুরুটাও ছিল নড়বড়ে। উদাহরণ হিসেবে তার শুরুর দিনগুলোর কথা সামনে আনলেন ফরাসি কিংবদন্তি, ‘হ্যাঁ, একই বিষয় হয়েছিল আমার সঙ্গে। এই কারণেই আমি শান্ত ছিলাম, জানতাম পরিস্থিতি আমার অনুকূলে আসবে। আমার বিশ্বাস হ্যাজার্ডের বেলাতেও একই রকম হবে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম