সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন-ডেইলি স্টার-চ্যানেল আই-সমকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৯, ২০:১৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২০:১৮

চলছে কোয়ার্টার ফাইনালের লড়াই কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ঢাকা ট্রিবিউন, ডেইলি স্টার, চ্যানেল আই ও দৈনিক সমকাল।

শুক্রবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে প্রথম কোয়ার্টার ফাইনালে ডেইলি স্টার ৩-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়েছে। বিজয়ী দলের হয়ে মেহেদী দুটি এবং তারেক একটি গোল করেছেন।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কামাল, আব্দুল্লাহ ও আরিফের লক্ষ্যভেদে চ্যানেল আই ৩-১ গোলে জাগো নিউজকে হারিয়েছে।

বাকি দুটি কোয়ার্টার ফাইনাল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ঢাকা ট্রিবিউন ৪-২ গোলে বাংলা ভিশনকে এবং সমকাল একই ব্যবধানে হারিয়েছে বৈশাখী টিভিকে।

শনিবার সেমিফাইনালে ঢাকা ট্রিবিউনের প্রতিপক্ষ ডেইলি স্টার। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে সমকাল ও চ্যানেল আই। দুটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়। ফাইনাল হবে বেলা ১২টায়।

কোয়ার্টার ফাইনাল শেষে ম্যাচসেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বিএসজেএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ালেখক জালাল আহমেদ চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, আমিনুল হক ও বিপ্লব ভট্টাচার্য্য, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, কোষাধ্যক্ষ আবু সাদাত, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান এবং সদস্য সচিব আরাফাত জোবায়ের।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক