কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৬:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:০০

চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউনের উল্লাস কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। শনিবারের ফাইনালে দৈনিক সমকালকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ঢাকা ট্রিবিউন।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) তত্ত্বাবধানে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন ট্রফি সহ পেয়েছে ৩০ হাজার টাকা। অন্যদিকে রানার্স-আপ সমকাল ট্রফির সঙ্গে পেয়েছে ১৫ হাজার টাকা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফের উত্তেজনাপূর্ণ ফাইনালের নির্ধারিত সময় গোলশূন্য ড্রতে শেষ হয়। এরপর ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম চার শটে গোল আদায় করে নেয় দুই দল। কিন্তু সমকালের পঞ্চম শট ঠেকিয়ে দেন ঢাকা ট্রিবিউনের গোলরক্ষক অধিনায়ক ফজলে রাব্বী মুন। বিপরীতে নিজেদের পঞ্চম শটে শিশির লক্ষ্যভেদ করলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ঢাকা ট্রিবিউন।

ফাইনালের ম্যাচসেরার সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘মাসুদ আহমেদ রুমী ট্রফি’ জিতেছেন ঢাকা ট্রিবিউনের মুন। ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল। অন্যদিকে ‘আল মুসাব্বির সাদী পামেল ফেয়ার প্লে ট্রফি’ পেয়েছে দীপ্ত টিভি।

ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ‍প্রধান কোচ জেমি ডে। উত্তেজনাকর ফাইনাল দেখার পর জেমি ডে বলেছেন, ‘বাংলাদেশে এখনও ফুটবল এক নম্বর খেলা, আপনাদের উন্মাদনা দেখলেই তা বোঝা যায়। এখানে অনেক ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ হয়েছে। গণমাধ্যমকর্মীদের এমন অংশগ্রহণ সত্যিই অনুপ্রাণিত করবে সবাইকে। একজনকে বিজয়ী হতেই হয়। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের শুভকামনা।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং ম্যানেজার ফজলে মাওলা রনি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আরাফাত জোবায়ের ও বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ মোহাম্মদ কামরুজ্জামান।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ডেইলি স্টারকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছিল ঢাকা ট্রিবিউন। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে চ্যানেল আইকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় সমকাল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম