লিভারপুলের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৯, ২২:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২২:৩০

মিলনারের গোলে জিতলো লিভারপুল লিস্টার সিটির কাছে হোঁচটের শঙ্কায় পড়েছিল লিভারপুল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি ফাউল পাল্টে দেয় তাদের ভাগ্য। পেনাল্টি গোলে প্রিমিয়ার লিগের এই মৌসুমে জয়যাত্রা অব্যাহত রাখলো গতবারের রানার্স-আপরা। লিস্টারকে ২-১ গোলে হারিয়ে লিগে টানা ১৭তম ম্যাচ জিতলো তারা।

৮ ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (১৬)। পয়েন্ট ব্যবধান কমাতে রবিবার ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে সিটিজেনরা।

বিরতির ৫ মিনিট আগে নিজের ৫০তম লিগ গোলে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জেমস ম্যাডিসন সমতায় ফেরান লিস্টারকে। কিন্তু লিভারপুল ম্যাচের শেষ মুহূর্তে গোল শোধ করে। মার্ক আলব্রাইটন বক্সের মধ্যে ফাউল করেন মানেকে। জেমস মিলনার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন।

২০১৫ সালের অক্টোবরে বরখাস্ত হওয়ার পর প্রথমবার অ্যানফিল্ডে ফিরেছিলেন ব্রেন্ডন রজার্স। সাবেক ক্লাবকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন লিস্টার কোচ। উড়তে থাকা লিভারপুলকে থামানোর ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পেতে হলো তাকে।

মাত্র ৪ মিনিটে লিস্টার গোলরক্ষক ক্যাস্পার স্মেইকেলের পরীক্ষা নেন মোহাম্মদ সালাহ। মিলনারও গোলের বেশ কাছে গিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের ওপর দিয়ে বল মারেন। লিস্টার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছিল। তবে ১-০ গোলে পিছিয়ে পড়ে তারা বিরতির কিছুক্ষণ আগে। মিলনারের চমৎকার অ্যাসিস্টে মানে পরাস্ত করেন স্মেইকেলকে। ব্যবধান দ্বিগুণ করতে পারতেন সেনেগাল ফরোয়ার্ড। কিন্তু স্মেইকেল দারুণ সেভে রুখে দেন তাকে।

বিরতির পর মাঠে ফিরতে সালাহর চেষ্টা থামান লিস্টার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় অতিথিরা। অবশ্য জেমি ভার্ডির দুর্বল শট ঠেকাতে ঘাম ঝরাতে হয়নি লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ানকে। দ্বিতীয় গোলের খোঁজে হন্যে হয়ে থাকা স্বাগতিকদের ভড়কে দেয় লিস্টার। বদলি নামা আয়োজে পেরেসের বানিয়ে দেওয়া বলে ৮০ মিনিটে তাদের সমতায় ফেরান ম্যাডিসন। আদ্রিয়ানের পায়ের নিচ দিয়ে বল পাঠান তিনি।

পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার প্রস্তুতি যখন নিচ্ছিল লিস্টার, তখন নাটকীয় পরিস্থিতি তৈরী হয় অ্যানফিল্ডে। মানে ফাউলের শিকার হলে ভিএআরে নিশ্চিত করা হয় পেনাল্টি। আর মিলনারের গোলে লিগে শতভাগ সাফল্য ধরে রাখে লিভারপুল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম