‘বিস্ময়কর’ ফলের স্বপ্ন বাংলাদেশ কোচের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

কাতারের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে হালকা মেজাজেই ছিলেন বাংলাদেশের কোচ জেমি ডে কাতারের মতো মহাশক্তিধর দলের সঙ্গে লড়াই করাই তো বিরাট প্রাপ্তি। জেমি ডে অবশ্য শুধু লড়াই নয়, অঘটনের স্বপ্নও দেখছেন! বাংলাদেশ কোচের আশা, বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ‘বিস্ময়কর’ ফল উপহার দেবে লাল-সবুজ দল।  

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জেমি ডে বলেছেন, ‘ফুটবলে অনেক কিছুই হয়। বিস্ময়কর ফলও দেখা যায় ফুটবলে। আমরা আশাতীত ভালো খেলতে পারলে আর ভাগ্যের সহায়তা পেলে বিস্ময়কর ফল উপহার দেওয়া সম্ভব।’

ফিফা র‌্যাংকিংয়ে ৬২ নম্বরে থাকা কাতারের বিপক্ষে ১৮৭ নম্বর দল বাংলাদেশ কতটা লড়াই করতে পারবে? বাংলাদেশ কোচের উত্তর, ‘সবাই জানে আমাদের জন্য ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। তবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দুটি প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে ছেলেরা উজ্জীবিত। কাতারকে রুখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো আমরা।’

ভুটানের কোচ বলে গেছেন, বৃষ্টিভেজা মাঠে বাংলাদেশের পক্ষে কাতারকে হারিয়ে দেওয়া সম্ভব। জেমি ডে অবশ্য এ বিষয়ে তেমন আশাবাদী নন, ‘বৃষ্টি হলে হয়তো আমাদের সুবিধা হবে। তবে কাতার যে মানের দল, তাতে বৃষ্টি হলেও তাদের সমস্যা হওয়ার কথা নয়। ফল যা-ই হোক, এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে আসবে আমাদের।’

গত মাসে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা কাতার ঢাকা থেকে জয় নিয়ে ফিরতে মরিয়া। যদিও অতিথি দলের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের ধারণা, জয়ের জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হবে, ‘ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক কথাই হচ্ছে। আমরা এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে। ফেভারিট হলে আপনাকে তা মাঠেই প্রমাণ করতে হবে। একটা কথাই শুধু বলতে পারি, ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। কারণ, আমরা এমন মাঠে খেলতে অভ্যস্ত নই।’

বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সমীহ কাতার কোচের কণ্ঠে, ‘বাংলাদেশ দল সেট পিসে ভালো। তাদের লম্বা থ্রো-ইন খুব বিপজ্জনক। তারা পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলতে পারে। ৯০ মিনিটের ম্যাচে যে কোনও ফলই হতে পারে।’ দু দলের র‌্যাংকিংয়ের ব্যবধানকেও পাত্তা দিতে রাজি নন তিনি, ‘র‌্যাংকিং শুধু একটা কাগুজে সংখ্যা। জিততে হলে মাঠে ভালো পারফর্ম করতে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম