লিওনেল মেসি ও ফিওরেল্লা কাস্তিয়ো। দুজনের কাজের ভুবন ভিন্ন। কিন্তু দেশ এক। জন্মভূমি তাদের আর্জেন্টিনা। প্রথম জন চলতি সময়ের জগৎ সেরা ফুটবলার ও দ্বিতীয় জন হালের বিশ্বসেরা জনপ্রিয় মডেল। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার জন্য মেসি যখন মাঠে প্রস্তুতি নিচ্ছেন, তখন তার দিকে ফুটবলেরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বদেশি এই সুপার মডেল।
সম্প্রতি নিজ দেশের খেলাগুলো দেখতে ব্রাজিলে এসেছেন ফিওরেল্লা। অার এসেই মাঠে নয় বরং ইপানেমা সৈকতে ফুটবল নিয়ে ক্যামেরার সামনে দেখিয়েছেন নিজের জাগলিং দক্ষতা।
ফিওরেল্লা দাবি করেছেন, তিনি ফুটবলে মেসির চেয়ে ভালো জাগলিং জানেন। বিচে এরইমধ্যে ফুটবল জাগলিং করে তিনি হারিয়ে দিয়েছেন ৮০০ পুরুষকে। তাই সাহস থাকলে যেন মেসি তার সঙ্গে এসে জাগলিং প্রতিযোগিতায় অংশ নেয়। ওই প্রতিযোগিতায় ফিওরেল্লা জিতবেন বলেই অাত্মবিশ্বাসী তিনি। সূত্র: ইন্ডিয়া ডটকম।








