উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৪, ২০:০১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:১০

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া নকআউট পর্বের দ্বিতীয় খেলায় কলম্বিয়া ২-০ গোলে সুয়ারেজ বিহীন উরুগুয়েকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে কলম্বিয়া। কলম্বিয়ার পক্ষে ম্যাচে ২ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে জেমস রদ্রিগেজ। তার গোল সংখ্যা ৫। খেলার ২৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে কলম্বিয়াকে এগিয়ে দেন জেমস রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দ্বিতীয় গোল করেন রদ্রিগেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে বিশ্বমঞ্চ থেকে উরুগুয়েকে বিদায় করে দিয়ে ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কলম্বিয়া। বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা কলম্বিয়া মাঠে নামে। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের