বিশ্বকাপে অাগের তিনবারই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল চিলিকে। তবে এবার সেই তিক্ত স্বাদের প্রতিশোধ নিতে মরিয়া চিলি। এমনটাই জানালেন চিলি কোচ জর্জ সামপাওলি। তিনি বলেছেন, 'এমনটা নয় যে ভাগ্যের জোড়ে ওরা অামাদের হারিয়েছিল। ওরা পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে এবার অামরা ইতিহাস পাল্টে দিতে চাই।' স্পেনকে প্রথমপর্বে বিশ্বকাপ আসর থেকে হঠানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে চিলি। নক অাউট পর্বেও তেমন কিছু ঘটানোর অপেক্ষায় সামপাওলির শিষ্যরা। প্রথম পর্বের সেই পারফর্মেন্স থেকে অাত্মবিশ্বাসের রসদ নিয়ে চিলি কোচ বলেছেন, 'অামরা অনেক উন্নতি করেছি। খেলাতেও সেটার প্রমাণ রেখেছে ছেলেরা। অামরা জয় পেতেই মাঠে নামবো। অামরা ইতিহাস গড়তেই মাঠে নামবো।' দলের গেম প্ল্যান নিয়ে স্যামপাওলি আরও বলেন, 'যতদূর সম্ভব আমরা নেইমারের খুব কাছাকাছি থাকব। যখন বলটা তার পায়ে থাকবে। তবে ওকে 'ম্যান মার্কিং করে কিছু করবো না।' ব্রাজিলের বিপক্ষে নকঅাউট পর্বে চিলি মুখোমুখি হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায়।








