সুয়ারেজকে ছাড়াই আত্মবিশ্বাসী উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৪, ২০:২৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:৩১

কলোম্বিয়া ও উরুগুয়ে ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচের পর ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়েছিল ডিয়েগো ম্যারাডোনাকে। তার পরই বুলগেরিয়ার কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল অার্জেন্টিনাকে।
২০ বছর পর এবারও প্রায় একইচিত্র! ঘটনা একই হলেও ব্রাজিল বিশ্বকাপে খলনায়ক ও দেশটা এবার ভিন্ন। ইতালির কিয়েলিনিকে কামড় দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দ্বিতীয় পর্বে তাকে ছাড়াই শনিবার দ্বিতীয় পর্বে খেলতে নামছে উরুগুয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
১৯৯৪ বিশ্বকাপে ম্যারাডোনার অনুপস্থিতি সামাল দিতে পারেননি বাতিস্তুতা-সিমোনেরা। কিন্তু এবার সুয়ারেজকে না পেয়েও এ উরুগুয়ের রয়েছে তুমুল আত্মবিশ্বাস। এমনকি সুয়ারেজের ঘটনায় অাত্মবিশ্বাসের রসদও খুঁজেছে তারা। অাত্মবিশ্বাসের প্রসঙ্গ তুলে উরুগুয়ে স্ট্রাইকার কাভানি বলছেন, ‌‌'সুয়ারেজের সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটা প্রমাণ করতেই আমাদের কাপটা জিততে হবে।'

একই সুরে কথা বলেছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। তিনি বলছেন, 'সুয়ারেজ নেই তো কী হয়েছে? আমার অন্য ছেলেরাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।'

বিশ্ব ফুটবলে উরুগুয়ের সত্যিই নাম রয়েছে। বিশ্বকাপ জয়ীদের তালিকায়ও আছে তাদের নাম। গত বিশ্বকাপে তারা ছিল প্রথম চারে। এবার সুয়ারেজবিহীন উরুগুয়ে প্রতিপক্ষকে ওড়াবে, নাকি তারা প্রতিপক্ষকে উড়িয়ে দেবে সেটা প্রমাণ হবে শনিবারের ম্যাচে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী