‘বাংলাদেশ ম্যাচ ভারতের স্ট্রাইকারদের জন্য বড় পরীক্ষা’

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৬:৪২আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৬:৪৩

বাইচুং ভুটিয়া বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে কাতারকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী ভারত। দোহায় আগের ম্যাচে প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট আদায় করেছিল তারা। আগামী মঙ্গলবার কলকাতায় তারা মুখোমুখি হবে বাংলাদেশের। সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়ার মতে, এই ম্যাচ হবে স্বাগতিক স্ট্রাইকারদের জন্য বড় পরীক্ষা।

গত জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর ৭ ম্যাচ ধরে জয়হীন তারা। রক্ষণের পাশাপাশি আক্রমণেও দুর্বলতা লক্ষ করা গেছে। অবশ্য ওমান ও কাতারের বিপক্ষে দলের রক্ষণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন ভুটিয়া, ‘এতদিন আমাদের বড় চিন্তার বিষয় ছিল ডিফেন্ডিং এবং যদি তারা গত দুই ম্যাচের ধারা ধরে রাখতে পারে তাহলে ঠিক আছে। এখন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ হতে যাচ্ছে স্ট্রাইকারদের জন্য বড় পরীক্ষা। ডিফেন্স শুধু নয়, এবার ফরোয়ার্ড লাইনকেও দায়িত্ব নিতে হবে।’

গোল দেওয়ার মতো স্ট্রাইকারের বড় অভাব দেখতে পাচ্ছেন ভুটিয়া, ‘আমি মনে করি কাতারের বিপক্ষে ভারত রক্ষণে ভালো করেছে। আরও বেশি গোল করার মতো স্ট্রাইকার আমাদের অবশ্যই দরকার। আমাদের আক্রমণভাগে আরও উন্নতি করতে হবে। এখানে শুধু সুনীল গোল করার সামর্থ্য রাখে। যদি সে না খেলে কিংবা গোল না করে তাহলে ম্যাচ খুব কঠিন হয়ে যায়।’

ওমানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ বাছাই শুরু করে ভারত। ‘ই’ গ্রুপে ২ ম্যাচে তাদের পয়েন্ট ১। পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে হারাতেই হবে তাদের। বাংলাদেশের বর্তমান র‌্যাংকিং ১৮৭, তাদের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে ভারত (১০৪)। এই ম্যাচটি সহজে জেতা উচিত মনে করেন ভুটিয়া, ‘যেভাবে আমরা গত দুটি ম্যাচ খেলেছি, তাতে এই ম্যাচ আমাদের সহজে জেতা উচিত।’ আউটলুক ইন্ডিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম