বাংলাদেশকে হারানো এখন কঠিন: ফুটবল কোচ

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ২০:১০আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:১০

ফুটবল কোচ জেমি ডে’র অধীনে চলছে বাংলাদেশের অনুশীলন কাতারের মতো শক্তিশালী দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়াইয়ের চিত্র স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। আত্মবিশ্বাসী কোচ জেমি ডে’ও বলতে পারছেন, ‘বাংলাদেশেকে হারানো এখন কঠিন’।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ২-০ গোলে হারলেও ফুটবলে অন্য এক বাংলাদেশকে দেখেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। তার আগে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে খেলা দুটি প্রীতি ম্যাচের দাপুটে জয়ে বাংলাদেশের ফুটবলের উন্নতির গ্রাফ ক্রমশই স্পষ্ট হচ্ছে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নিজের দল নিয়ে চরম আশার কথাই শুনিয়েছেন জেমি ডে।

১৫ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন কলকাতায়। শুক্রবার সকালে প্রতিবেশী দেশটিতে পৌঁছানোর পর জেমি ডে কথা বলেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে।

তার অধীনে ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের উন্নতির ছাপ স্পষ্ট। ২০১৮ সালের মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর লাল-সবুজ জার্সিধারীরা ১৩ ম্যাচের সাতটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই পারফরম্যান্স মূল্যায়ন করে বাংলাদেশের ইংলিশ কোচের বক্তব্য, ‘আমার মনে হয়, দলীয়ভাবে আমার শক্তিশালী হয়েছি। এই মুহূর্তে আমরা অনেক গোছানো। আর এই বিষয়গুলো প্রতিপক্ষদের কাজ কঠিন করে তুলেছে, আমাদের হারানো এখন কঠিন। তাছাড়া আমি দায়িত্ব নেওয়ার পর আমরা শিখেছি কিভাবে ম্যাচ জিততে হয়।’

কাতারের পর বাংলাদেশের নজর এখন ভারত ম্যাচে। সল্টলেক স্টেডিয়ামের ম্যাচটিতে ভারতের উন্নতির চিত্রও তুলে ধরেছেন জেমি ডে। যেখানে কৃতিত্ব দিয়েছেন দলটির ক্রোয়েট কোচ ইগোর স্তিমাচকে, ‘সাম্প্রতিক সময়ে ভারতের উন্নতি আমি দেখেছি। ইগোর স্তিমাচ দায়িত্ব নেওয়ার আগে এক ইংলিশ কোচের অধীনেও তারা দুর্দান্ত দল ছিল। ইগোরের সঙ্গে ‍আমার কখনও দেখা কিংবা কথা হয়নি। শিগগিরই তার সঙ্গে দেখা হচ্ছে।’

কলকাতা পৌঁছানোর পরই ‍অনুশীলনেও নেমে পড়েছে বাংলাদেশ দল। লক্ষ্য ভারতের বিপক্ষে পারফরম্যান্সের ধারা সচল রাখার। যার রসদ জুগাতে চান তিনি সাম্প্রতিক সময়ের সুখস্মৃতি থেকে, ‘কাতারের ম্যাচটি খুব কঠিন ছিল। এই তিন ম্যাচ (ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ) আমাদের ফিটনেস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখান থেকে পাওয়া সব ইতিবাচক দিক সঙ্গী করে ‍আমরা ভারতের মুখোমুখি হবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক