লম্বা সময় চোট শঙ্কায় সানচেস

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ২০:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:০৮

আলেক্সিস সানচেস ফুটবল ক্যারিয়ার নতুন করে শুরুর ইঙ্গিত দিয়েছেন আলেক্সিস সানচেস। ফর্মহীনতা ও ব্যর্থতা কাটিয়ে উঠতে যাওয়ার মুখেই আবার শঙ্কার মেঘ জন্মেছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইন্টার মিলানে যাওয়া এই উইঙ্গারকে ঘিরে। অ্যাঙ্কেলের চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় তিনি।

জাতীয় দল চিলির জার্সিতে খেলার সময় চোট পেয়েছেন সানচেস। অ্যাঙ্কেলে মারাত্মক আঘাত পাওয়া সাবেক বার্সেলোনা তারকাকে ছুরি-কাচির নিচে যাওয়ার সম্ভাবনার কথাও শুনিয়েছেন চিলি কোচ রেইনালদো রুয়েদা। অস্ত্রোপচার করা লাগলে তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন সানচেস।

কলম্বিয়ার বিপক্ষে চিলির গোলশূন্য ড্রয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পান সানচেস। চিলি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘রগ সরে গেছে’ ইন্টার ফরোয়ার্ডের। লাতিন আমেরিকান তারকা গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ছেড়ে ধারে যোগ দিয়েছেন ইন্টারে। এখন তিনি আছেন পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষায়।

সংবাদ সম্মেলনে সানচেসের অবস্থা জানাতে গিয়ে রুয়েদা বলেছেন, ‘ওকে ছুরি-কাচির নিতে যেতে হবে পারে। বিষয়টি তার ক্লাব ইন্টার ঠিক করবে। আমরা তাকে দুই-তিন মাসের জন্য হারাতে পারি। এটা খুবই খারাপ বিষয়, কেননা আলেক্সিস আবার খেলা শুরু করেছিল, ইন্টারের জার্সিতে দুটো গোলও করেছে। তাছাড়া চ্যাম্পিয়নস লিগেও সে খেলছিল।’

অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলতে পারেননি চিলি কোচ, ‘ও ভালোই আছে, আশাবাদীও (বড় কিছু হয়নি)। এখন আমাদের সামনের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে (পরীক্ষা-নিরীক্ষার ফলের জন্য)। দেখা যাক কী হয়।’

দারুণ সম্ভাবনাময় ক্যারিয়ার ঠিক পথে রাখতে পারেননি সানচেস। বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দিয়ে ইনজুরিতেই শিরোনাম হয়েছেন বেশি। এরপর ম্যানইউয়ে গিয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবশেষ গ্রীষ্মের দলবদলে ধারে যোগ দিয়েছেন ইন্টারে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস