বুধবার ঢাকায় শুরু উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৮:৩৪

বাংলাদেশ ও কম্বোডিয়া মুখোমুখি হবে প্রথম ম্যাচে, সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক বাংলাদেশে প্রথমবার হতে যাচ্ছে চার দেশের প্রতিযোগিতা উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভলপমেন্ট ফুটবল। স্বাগতিকরা ছাড়াও ইউরোপিয়ান ফুটবল সংস্থার অর্থায়নে হতে যাওয়া এই লড়াইয়ে অংশ নিচ্ছে মালদ্বীপ, কম্বোডিয়া ও ইউরোপের দল ফ্যারো আইল্যান্ডস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার থেকে লিগ পদ্ধতিতে শুরু হচ্ছে এই টুর্নামেন্টে। শীর্ষ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে কম্বোডিয়াকে। আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ ফ্যারো আইল্যান্ডস। দুই দিন পর ২০ অক্টোবর বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে।

এই প্রতিযোগিতায় অর্জন করা অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বললেন দলটির কোচ রবার্ট মার্টিন, ‘এই পর্যায়ে খেলোয়াড়দের উন্নতি বেশ প্রয়োজন। এই খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। সাধারণত ইউরোপের কোনও দলের বিপক্ষে বাংলাদেশের খেলা হয় না। এই প্রতিযোগিতার মাধ্যমে সেই সুযোগ এসেছে। বড় ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবে ছেলেরা।’

নিজেদের মাঠে ইতিবাচক খেলার প্রতিশ্রুতি এই কোচের, ‘ছেলেরা বেশ কিছু দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আশা করছি এই আসরে তারা ভালো ফল করবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের