উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবলে জয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৯, ২২:২৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২২:২৯

বল পায়ে এগিয়ে যাচ্ছে জয়ের নায়ক মইনুল ইসলাম উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার শুরুটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আজ (বুধবার) উদ্বোধনী দিনে মইনুল ইসলামের জোড়া লক্ষ্যভেদে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

চার দেশকে নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে বাংলাদেশে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে বিরতির পর দারুণ ফুটবলে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ প্রথমবার গোলের উৎসব করে ৪৯ মিনিটে। অপূর্ব মালির থ্রু থেকে মিডফিল্ডার মইনুল এগিয়ে নেয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আবারও স্কোরশিটে নাম তোলে মইনুল। অধিনায়ক জনি শিকদারের ক্রস থেকে প্লেসিং শটে জাল খুঁজে পায় এই মিডফিল্ডার।

দিনের অন্য ম্যাচে হয়েছে গোল উৎসব। ফ্যারো আইল্যান্ডস ১০-৩ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।

শুক্রবার এই ফ্যারো আইল্যান্ডসের বিপক্ষেই নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। দুই দিন পর ২০ অক্টোবর স্বাগতিকরা শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। পয়েন্টের শীর্ষে দল হবে চ্যাম্পিয়ন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের