এল ক্লাসিকোর নতুন সূচি ১৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৬:৫১আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:২৪

ডিসেম্বরে হচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর নতুন সূচি ১৮ ডিসেম্বর, এই খবর নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রতিযোগিতা কমিটি। ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী শনিবার, কিন্তু কাতালোনিয়া প্রদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়।

প্রথমে লা লিগা ম্যাচটি ন্যু ক্যাম্প থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। এতে আপত্তি জানায় দুই দল। তাতে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত জানায় আরএফইএফ। পরে তিন সদস্যের প্রতিযোগিতা কমিটি বার্সা ও রিয়ালকে নতুন দিনক্ষণ নির্ধারণের আহ্বান জানায়। দুই ক্লাবই ১৮ ডিসেম্বরের প্রস্তাব দেয়।

নতুন সূচি চূড়ান্ত করে স্পেনের শীর্ষ ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘দুই ক্লাবের সাম্প্রতিক প্রস্তাব বিবেচনা করে এই টুর্নামেন্টের কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। স্থগিত হওয়া ম্যাচটির নতুন সূচি ১৮ ডিসেম্বর হওয়ার ব্যাপারে দুই দল একমত হয়েছে।’

কিন্তু দিনটা বুধবার হওয়ায় এবং ওই দিন কোপা দেল রেতে নিচের সারির ক্লাবগুলোর খেলা থাকায় এই সূচিতে আপত্তি জানায় লা লিগা কমিটি। এছাড়া টিভি দর্শকদের কথা মাথায় রেখে বুধবারের বদলে তারা সাপ্তাহিক ছুটির দিনে ম্যাচটি হওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের পছন্দ ছিল ৪ কিংবা ৭ ডিসেম্বর।

লিগ কমিটির জন্য উপযুক্ত সূচি ছিল ৭ ডিসেম্বর। কিন্তু তাতে করে মায়োর্কা ও এস্পানিওলের বিপক্ষে বার্সা ও রিয়ালের ম্যাচটি সরিয়ে নিতে হতো। তাদের কাছে বিকল্প তারিখ ছিল ৪ ডিসেম্বর, কিন্তু ওই দিনও বুধবার। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম