ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরও উন্নতি

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৯, ২০:৩৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:৪৩

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরও উন্নতি নতুন আশা জাগাচ্ছে বাংলাদেশের ফুটবল। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে উন্নতির ছাপ রেখেছে জেমি ডে’র দল। তারই প্রভাব ফিফা র‌্যাংকিংয়ে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার র‌্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের।

বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৮৭ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। একধাপ এগিয়ে লাতিন আমেরিকার দেশটি ৯ নম্বরে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে আগের তৃতীয় স্থানেই।

বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করছে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাইয়ে কাতারের বিপক্ষে লড়াই করে হার মানতে হয় জামাল ভূঁইয়াদের। তবে ঘরের মাঠে ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের মাঠ থেকে ফিরেছে ১-১ গোলের ড্র নিয়ে।

সল্ট লেকের ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে গোল হজম করলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

এই অর্জনও অবশ্য বাংলাদেশের জন্য কম প্রাপ্তি নন। মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাস জোগানোর সঙ্গে ফিফা র‌্যাংকিংয়েও নিজেদের জায়গার উন্নতি হয়েছে জেরি ডে’র দলের। উন্নতির ধারা ধরে রেখে তিন ধাপ এগিয়েছে তারা।

বাংলাদেশের উন্নতির বিপরীতে অবনতি হয়েছে ভারতের। কলকাতার ম্যাচের ড্রয়ের পর দুই ধাপ পিছিয়ে এখন তারা রয়েছে ১০৬ নম্বরে।

সেরা দশের প্রথম চারে কোনও পরিবর্তন নেই। শীর্ষে থাকা বেলজিয়ামের পর রয়েছে যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড। একধাপ এগিয়ে উরুগুয়ে পঞ্চম স্থানে, আর একধাপ পিছিয়ে পর্তুগালের অবস্থান ছয়ে।

সপ্তম ও অষ্টম স্থানে থাকা ক্রোয়োশিয়া ও স্পেনের পরই আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ পারফরম্যান্সে একধাপ এগিয়েছে আলবিসেলেস্তেরা। দশ নম্বরে রয়েছে কলম্বিয়া। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম