৯-০ গোলে জিতে ইংলিশ লিগে লিস্টারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৯, ১১:০৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:২৩

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত গোলের উৎসবে ব্যস্ত ছিল লিস্টার সিটি সেন্ট মেরিস স্টেডিয়ামে সত্যি বৃষ্টি ছিল। তবে প্রকৃতিকে ছাপিয়ে গোলের বৃষ্টি নিয়ে খেললো লিস্টার সিটি! ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগেই কিনা ৯-০ গোলের জয় পেয়েছে তারা। সাউদাম্পটনকে লজ্জার সাগরে ডুবিয়ে গোল উৎসবে করে ইংলিশ লিগ ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে লিস্টার।

২৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছে লিস্টার। জেমি ভার্ডি ও আয়োসি পেরেসের হ্যাটট্রিকে ৯-০ গোলের জয়ে ধুলো পড়া রেকর্ড বইয়ের পাতা খুলেছে তারা। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে ৯-০ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা। সবচেয়ে বড় জয়ের সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছে লিস্টার।

তবে একটা জায়গায় লিস্টার সবাইকে ছাড়িয়ে। ম্যানইউ জয়টা পেয়েছিল ঘরের মাঠে, ‍আর লিস্টার গোল উৎসব করেছে প্রতিপক্ষের মাঠে। যাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখন তাদের দখলে। এর আগে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছিল উলভসের মাঠে ওয়েস্ট ব্রমউইচ (৮-০, ১৮৯৩ সালে), নিউ ক্যাসলের মাঠে সান্ডারল্যান্ড (৯-১, ১৯০৮ সালে) ও কার্ডিফ সিটির মাঠে উলভসের (৯-১, ১৯৫৫)।

রায়ান বেরট্রান্ডের লাল কার্ডে মাত্র ১২ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া সাউদাম্পটনকে নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে লিস্টার। দশম মিনিটে শুরু করা গোল উৎসব চলেছে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম পর্যন্ত। প্রথমার্ধেই ব্রেন্ডন রজার্সের দল এগিয়ে গিয়েছিল ৫-০ গোলে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটাও নতুন রেকর্ড। ম্যানচেস্টার সিটির (২০১০ সালে বার্নলির বিপক্ষে) পর দ্বিতীয় দল হিসেবে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল তারা।

লিস্টারের বিশাল জয়ে হ্যাটট্রিক পেয়েছেন ভার্ডি ও পেরেস। প্রিমিয়ার লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয়বার একই ম্যাচে কোনও দলের দুই খেলোয়াড়ের হ্যাটট্রিক দেখলো ফুটবল বিশ্ব।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের