ফাইনালে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ তেরেঙ্গানু

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২৯ অক্টোবর ২০১৯, ২২:১১আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২২:৩০

তেরেঙ্গানুর গোলের উল্লাস শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে উঠেছে তেরেঙ্গানু এফসি। দ্বিতীয় সেমিফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছে ভারতের মোহনবাগানকে। হ্যাটট্রিক করে মালয়েশিয়ান দলটির জয়ের নায়ক ইংলিশ মিডফিল্ডার লি টাক।

আগামী বৃহস্পতিবার ফাইনালে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তেরেঙ্গানু।

মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধে গোল হয়েছে একটি। ৩৯ মিনিটে লি টাকের ফ্রি-কিকে তেরেঙ্গানু এগিয়ে যায়।

৪৭ মিনিটে সমতা নিয়ে আসে মোহনবাগান। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন স্পেনের ফ্রান্সিসকো গনজালেস।

৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে আবার তেরেঙ্গানুকে এগিয়ে দেন লি টাক। ৫ মিনিট পর মোহনবাগানের সমতাসূচক গোলদাতাও গনজালেস।

তবে শেষ দিকে মালয়েশিয়ান প্রতিপক্ষের আক্রমণের ঢেউয়ের সামনে দাঁড়াতে পারেনি ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগান। ৭৩ মিনিটে শাইফিক বিন ইসমাইলের কোনাকুনি শটে স্কোরলাইন হয়ে যায় ৩-২। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিকের পাশাপাশি তেরেঙ্গানুর জয়ও নিশ্চিত করেন লি টাক।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের