পিএসজিকে হারিয়ে দিজোঁর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১০:৫৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১১:১৬

দিজোঁর গোল উদযাপন শক্তি-সামর্থ্যের বিবেচনায় দুই দলের পার্থক্য যোজন যোজন। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে হার এড়ানোই যেখানে দিজোঁর সমর্থকদের জন্য বড় পাওয়া। সেই তারাই কিনা ঘরের মাঠে হারিয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটিকে। নিজেদের ইতিহাসে প্রথমবার পিএসজিকে হারানোর উৎসব করেছে দিজোঁ।

শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে দিজোঁর মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছে পিএসজি। কাইলিয়ান এমবাপের গোলে শুরুটা দুর্দান্ত হলেও স্বাগতিকদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে চলতি লিগ মৌসুমে তৃতীয় হার দেখলো ফরাসি চ্যাম্পিয়নরা। এই ধাক্কার পরও ১২ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। অন্যদিকে রেলিগেশন শঙ্কায় থাকা দিজোঁ সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।

শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় কখনও পিএসজিকে হারানোর রেকর্ড ছিল না দিজোঁর। আগের আটবারের লড়াইয়ে জয়হীন থাকতে হয়েছিল তাদের। অবশেষে নবম সাক্ষাতে সফল স্বাগতিকরা। ঘরের মাঠে পিছিয়ে পড়েও শক্তিশালী পিএসজিকে হারিয়ে দিয়েছে রেলিগেশন অঞ্চলে থাকা ক্লাবটি।

অথচ পিএসজির শুরুটা হয়েছিল ফেভারিটদের মতো করেই। ১৯ মিনিটে সফরকারীদের লিড এনে দেন এমবাপে। আনহেল দি মারিয়ার পাস থেকে জাল খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড। ওই গোলের লিড নিয়েই বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো পিএসজি। কিন্তু প্রথমার্ধে যোগ হওয়া ৬ মিনিট অতিরিক্ত সময়ে দিজোঁকে সমতায় ফেরান মুনির চোইয়ার।

স্বস্তি নিয়ে বিরতিতে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় লিড। ৪৭ মিনিটে তাদের এগিয়ে নেন হোনদার কাদিস। ওই গোলটাই ৩ পয়েন্ট এনে দিয়েছে স্বাগতিকদের। বিপরীতে ৬৭ শতাংশ বল পজেশন ও ২০টি শট নিয়েও হতাশায় ডুবতে হয়েছে পিএসজিকে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি