সেমিফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৪, ২১:০৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২১:০৭

কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠলো ব্রাজিল। সেমিতে স্বাগতিকরা মুখোমুখি হবে আরেক ফুটবল পরাশক্তি জার্মানির। কলম্বিয়া বনাম ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধে ২-১ গোলে এগিয়ে ব্রাজিল। ৬৯ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া চমৎকার এক ফ্রি কিক থেকে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন লুইস। খেলার ৮০ মিনিটে পেনল্টি থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে ব্যবধান কমায় কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে সফল পেনল্টি শট নেন জেমস রদ্রিগেজ। এই গোলে রদ্রিগেজের গোলসংখ্যা দাঁড়ালো ৬টি। এখন পরর্যন্ত সর্বোচ্চ গোলদারার দৌড়ে তিনিই এগিয়ে। ৭৮ মিনিটের মাথায় কলম্বিয়ান বেকার আক্রমণ ব্রাজিলিয়ান গোলরক্ষক হুলিও সিজার আপত্তিজনক ভাবে আটকে দিলে রেফারি কলম্বিয়ার পক্ষে পেনাল্টি দেন। হলুদ কার্ডে সতর্ক করে দেন সিজারকে। এর আগে খেলার মাত্র সাত মিনিটের মাথায় থিয়াগো সিলভার গোলে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের করা ম্যাচের প্রথম কর্নার কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়াতে একেবারেই ভুল করেনি সেলেসাও ক্যাপ্টেন। প্রথমার্ধে ব্রাজিলের গোলের চার মিনিট পরেই সমতার সম্ভাবনা সৃষ্টি করলেও হুয়ান কাদরাদোর লক্ষ্যভ্রষ্ট শটে সেটি ভেস্তে যায়। এরপর কলম্বিয়া আরও কিছু সম্ভাবনা সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণ দুর্গ ভেদ করতে ব্যর্থ হয়। ব্রাজিলের আক্রমণভাগও থেমে ছিলো না। পাল্টা আক্রণমে কলম্বিয়ার রক্ষণভাগে কাঁপন ধরিয়েছে। ২০তম মিনিটে হাল্কের জোরালো শট কলম্বিয়ান গোলরক্ষক থামিয়ে না দিলে আবারও এগিয়ে যেতে পারত ব্রাজিল। মার্সেলো আরও একটি সম্ভাবনাময় আক্রমণ করেন এর আট মিনিট পরেই। কিন্তু সেটিও সফল পরিনতি পায়নি গোলরক্ষের দৃঢ়তায়। এই ম্যাচে জয়ী দল সেমি ফাইনাল খেলবে জার্মানির বিরুদ্ধে।

এমআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম