লিভারপুল-ম্যানসিটির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ২৩:১৫আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:১৯

ম্যানসিটির জয়ের উচ্ছ্বাস পিছিয়ে পড়েও নাটকীয় জয় পেলো লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল হোঁচট খেয়েছে নিজেদের মাঠে।

অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে জিতেছে লিভারপুল। ত্রেজেগুয়েতের ২১ মিনিটের গোলে পিছিয়ে পড়েছিল অতিথিরা। তাতে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হারের শঙ্কায় পড়েছিল তারা। খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে অ্যান্ডি রবার্টসনের লক্ষ্যভেদে সমতা ফেরায় ইয়ুর্গেন ক্লপের দল। এখানেই শেষ নয়, ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে সাদিও মানের হেডে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো লিভারপুল। তাদের সঙ্গে ব্যবধান আগের মতো ৬ পয়েন্টে ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি (২৫)। সাউদাম্পটনের বিপক্ষে মৌসুমের তৃতীয় হারের শঙ্কায় পড়েছিল তারাও। তবে শেষ দিকে সের্হিয়ো আগুয়েরো ও কাইল ওয়াকারের লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা।

শেষ মুহূর্তে রবার্টসন ফেরান সমতা ১৩ মিনিটে জেমস ওয়ার্ড-প্রউসের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ৭০ মিনিটে আগুয়েরো ফেরান সমতা। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে জয়সূচক গোল করেন ওয়াকার।   

বোর্নমাউথের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে বৃষ্টি ভেজা ম্যাচে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব ধরনের প্রতিযোগিতায় চার ম্যাচ পর হারলো উলা গুনার সুলশারের দল। বিরতির ঠিক আগে জোশুয়া কিংয়ের একমাত্র গোলে তাদের হতাশ করে বোর্নমাউথ।

এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে বোর্নমাউথ। আর ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ম্যানইউ।

উলভারহ্যাম্পটনসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে তারা এগিয়ে যায়। তবে ৭০ মিনিটে রাউল হিমেনেসের গোল তাদের রুখে দেয়। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গানাররা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম