গোল করতে পারবে ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৪, ১৬:০১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৪৫

. কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া কলম্বিয়ার মধ্যে শেষ চারে ওঠার লড়াই। দু'দলের খেলার ইতিহাস কলম্বিয়ার পক্ষে কথা না বললেও দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে বাজিটা তাদের পক্ষেও ধরা যায়। ২০০৩ সালের পর দু'দলের চার বারের দেখায় সেলেসাওদের জয় বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে। এরমধ্যে তিনবার কলম্বিয়ারে জালে বলই জড়াতে পারেনি ব্রাজিলিয়ানরা। নেইমারদের আতংক দ্বিগুন করতে প্রতিপক্ষে আছেন এমন একজন যিনি গোলমুখে পাঁচটি শট করে পাঁচটিতেই গোল আদায় করে নিয়েছেন। সেই জেমস রদ্রিগেজের পায়ে ভর করেই কলম্বিয়া ব্রাজিলবধের স্বপ্ন দেখছে। অপরদিকে খেই হারানো ব্রাজিল নিজেদের ফিরে পেতেই মরিয়া। আক্রমণ ভাগে নেইমার প্রথম রাউন্ডে সাফল্য পেলেও দ্বিতীয় রাউন্ডে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। আর ফ্রেড যেন গোল করাই ভুলে গেছেন। দ্বিতীয় রাউন্ডে তাই ফ্রেডকে তুলে নিয়ে জোকে নামিয়ে বাজি ধরেন স্কলারি। কিন্তু তাতেও এলো না আশানুরূপ সাফল্য। তার ওপর যুক্ত হয়েছে ব্রাজিলের খেলোয়াড়দের অতি আবেগ প্রসঙ্গ। নিয়োগ দেয়া হয়েছে মনোবিদও। তবে সর্বমোট জয়ের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই কথা বলে। কলম্বিয়ার সাথে ২৫ বারের দেখায় ব্রাজিল জিতেছে ১৫ বার আর অপরদিকে কলম্বিয়া মাত্র ২ বার। বাকি ৮টি খেলা ড্র হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম