এগিয়ে আছে জার্মানি

সত্যজিত দাশ রুপু
০৪ জুলাই ২০১৪, ১৭:০১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৪২

ফ্রান্স বনাম জার্মানি সোনালী ট্রফিটা ছোঁয়ার জন্য আর মাত্র তিন ম্যাচ জয়ের প্রয়োজন। গ্রুপ পর্ব ও প্রি-কোয়োর্টার ফাইনাল শেষে ৮টি দল উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। এর মধ্যে যে দলটি পর পর তিন ম্যাচে জয়লাভ করবে তার কপালেই জুটবে এবারের ২০১৪ বিশ্বকাপের সোনালী ট্রফিটা। গ্রুপ পর্যায়ে ইতালি, ইংল্যান্ড, পর্তুগালের মত ফেভারিটরা বিদায় নিলেও প্রি-কোয়ার্টার ফাইনালে এই ধরনের কোনও অঘটন ঘটেনি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস সবাই এখন কোয়ার্টার ফাইনালে। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে পাওয়ার হাউস জার্মানির প্রতিপক্ষ এ পর্যন্ত দুর্দান্ত খেলা ফ্রান্স। রিবেরির ইনজুরিতে ফ্রান্স বেকায়দায় পড়বে এমন কথা ভাবা হলেও এ পর্যন্ত তাদের পারফর্মেন্সে তার বিন্দু মাত্র প্রভাব দেখা যায়নি। করিম বেনজেমাকে ক্লাব ফুটবলের চাইতেও অনেক ভাল অবস্থায় দেখা যাচ্ছে এই আসরে । নিজে গোল করেছেন আবার অন্যকে দিয়েও গোল করাচ্ছেন। মাঝ মাঠে পগবা ও ভেলবুয়েনার পারফরমেন্স সত্যিই চোখে পড়ার মত। তবে ভেলবুয়েনার খেলা অত্যন্ত ভালোভাবে উপভোগ করার মতো ছিল। প্রতিটি আক্রমণেই নিজেকে সম্পৃক্ত রাখছেন ফরাসি এই মিডফিল্ডার। অন্যদিকে জার্মানি এমনি একটি দল যারা নব্বই মিনিট লড়াই করে এবং সেই লড়াইয়ে তারা শেষ পর্যন্ত জয়লাভ করে। নকআউট পর্বে চাপের মধ্যে থেকে আলজেরিয়ার সাথে তারা যে পাসিং ফুটবল খেলেছে সেটা সত্যি প্রসংশার দাবি করতেই পারে। ওজিল, টনি ক্রুজ, শোয়েনস্টাইগারের সমন্বয়ে গড়া মাঝমাঠটা এতই পরিণত যে অন্যদলকে কাবু করাটা যে কোনও পরিস্থিতিতে তাদের জন্য সহজ। সেই সাথে আক্রমণ ভাগে মুলার, রেউস বা ক্লোসার দুর্দান্ত ফিনিশিং ক্ষমতা যেকোনও ম্যাচে অন্য দলগুলো থেকে জার্মানিকে এগিয়ে রাখছেই। কোয়ার্টার ফাইনালের জার্মানি-ফ্রান্স মুখোমুখি হবে শুক্রবার রাত ১০টায়।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম