রাজশাহীতে শুরু বঙ্গবন্ধু কাপ আন্তঃকলেজ ফুটবল

রাজশাহী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২০:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:৫০

রাজশাহীতে বঙ্গবন্ধু কাপের উদ্বোধন রাজশাহী নগরীর ১২টি বেসরকারি কলেজ নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর।

বুধবার বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী কোর্ট কলেজ ও শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাজশাহী কোর্ট কলেজের জয় ও শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের মশিউর ম্যাচে একটি করে গোল করেন। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু ও কমেলা হক কলেজের ম্যাচটিও গোলশূন্য ড্র হয়।

আগের দিন মঙ্গলবার একই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এই টুর্নামেন্টের অংশ নেওয়া কলেজগুলো হলো- বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, সুজাউদ্দৌলা কলেজ, মেট্রোপলিটন কলেজ, কমেলা হক কলেজ, শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, শাহ্মখদুম কলেজ, কাশিয়াডাঙ্গা কলেজ, মহানগর কলেজ, ইসলামিয়া কলেজ ও বরেন্দ্র কলেজ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী