বাহরাইনের কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১২:৩৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:৪০

বাহরাইনের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হলো হার দিয়ে। বুধবার স্বাগতিক বাহরাইনের কাছে তারা হেরেছে ৩-০ গোলে।

‘ই’ গ্রুপের অন্য ম্যাচে জর্ডান ৩-০ গোলে জিতেছে ভুটানের বিপক্ষে। আগামী শুক্রবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে জর্ডানের সঙ্গে।

মানামায় খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশের রক্ষণ শক্ত প্রতিরোধ গড়েছিল স্বাগতিকদের সামনে। কিন্তু বিরতির ২ মিনিট আগে আব্দুল রহমান সৈয়দ মোহামেদের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাহরাইনকে পরের গোলের দেখা পেতে বেশ ভুগতে হয়েছে। লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ শেষ পর্যন্ত। কিন্তু ম্যাচের শেষ দিকে আর পেরে ওঠেনি তারা। ৯০তম মিনিটে মোহামেদ দ্বিতীয় গোল করেন।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আব্দুল্লা নেমের আল মাসায়েদ নাম লিখেন গোলদাতার খাতায়।

বাছাইয়ে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ছাড়াও সেরা চার রানার্স আপ দল খেলবে ২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। ১৬ দলের ওই টুর্নামেন্টের অন্য দলটি স্বাগতিক উজবেকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম