বেনজিমার ফ্রান্স দলে সুযোগ পাওয়া উচিত: জিদান

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ১০:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১১:০৯

করিম বেনজিমা ও জিনেদিন জিদান ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে আছেন করিম বেনজিমা। এরপরও জাতীয় দল ফ্রান্সের দরজা খুলছে না এই স্ট্রাইকারের। তার ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মনে করেন, এই ফরোয়ার্ডের অবশ্যই দেশের জার্সিতে খেলার সুযোগ পাওয়া উচিত।

দুই দিন আগে ২০২০ ইউরো বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। এবারও যথারীতি দলে নেই বেনজিমা। অথচ রিয়াল মাদ্রিদের জার্সিতে কী চমৎকার সময়ই না কাটাচ্ছেন এই স্ট্রাইকার। ফর্মে থাকা বেনজিমার আবারও জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত বলে মনে জিদান।

চার বছর হলো জাতীয় দলের বাইরে বেনজিমা। ফরাসি সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ‘ব্ল্যাকমেইল’ করার অপরাধে দেশমের দলে জায়গা হারান তিনি। রিয়ালের জার্সিতে ধারাবাহিক পারফর্ম করে গেলেও ২০১৫ সালের পর ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। যদিও জাতীয় দলের হয়ে তার খেলতে চাওয়ার ইচ্ছার কথা শুনিয়েছেন জিদান।

এইবারের বিপক্ষে লা লিগার ম্যাচে নামার আগে রিয়ালের ফরাসি কোচ বলেছেন, ‘ও সবসময়ই ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে চায়। সত্যি বলতে আমি জানি না ঠিক কী হতে চলেছে।’ তবে বেনজিমাকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘ফুটবলের দৃষ্টিকোণ থেকে সে সেরা। আমার মতে, তাকে অবশ্যই ফ্রান্স জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। এখানে আমার কোনও ভূমিকা নেই, তবে তার অবশ্যই ডাক পাওয়া উচিত।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম