ম্যানসিটিকে টপকে দুইয়ে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ২২:২৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২২:৩৬

চেলসি টানা ষষ্ঠ জয় পেলো টানা জয়ের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো চেলসি, পেছনে ফেললো ম্যানচেস্টার সিটিকে। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা।

প্রথম ৬ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া চেলসি ১২ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি (২৫)। আবার দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে রবিবার শীর্ষ দল লিভারপুলের (৩১) মাঠে খেলবে সিটিজেনরা।

চেলসির প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ একাদশ ঘোষণা করেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গড়ে ২৪ বছর ৮৮ দিনের দল নিয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্লুরা। ১৪ মিনিটে উইলিয়ানের ফ্রি কিক লাগে ভিনসেন্তে গুয়াইতার পোস্টে। প্রথমার্ধের যোগ করা সময়ে এই ব্রাজিলিয়ানকে আবার রুখে দেন ক্রিস্টাল গোলকিপার।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর গোলমুখ খোলে চেলসি। উইলিয়ানের ফ্লিক থেকে ট্যামি আব্রাহাম ৫২ মিনিটে লক্ষ্যভেদ করেন। লিগ মৌসুমে এটি ছিল তার দশম গোল।

সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ান পুলিসিচ ৭৯ মিনিটের স্ট্রাইকে ব্যবধান দ্বিগুণ করেন। মিচি বাতশুয়েইয়ের শট ফিরে এলে মার্কিন ফরোয়ার্ড করেন লক্ষ্যভেদ। তাতে চেলসির টানা ষষ্ঠ লিগ ম্যাচ জয় নিশ্চিত হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম