ব্রাজিলিয়ান রক্ষণভাগের মূল স্তম্ভ এবং অধিনায়ক থিয়াগো সিলভাকে সেমিফাইনালে খেলতে দেওয়ার আবেদনটি নাকচ করে দিয়েছে ফিফা। দুই ম্যাচে হলুদ কার্ড পেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েন তিনি। এক বিবৃতিতে ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, বিষয়টি বিবেচনায় নেওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী সিলভাকে সেমিফাইনালেই শাস্তিটি ভোগ করতে হবে। চোটের কারণে সেরা খেলোয়াড় নেইমারের অনুপস্থিতি এবং সিলভার ছিটকে পড়া ব্যাপকভাবে চিন্তার ভাঁজ ফেলেছে কোচ স্কলারির কপালে। সেমিফাইনালের প্রথম ম্যাচে মঙ্গলবার রাত দুইটায় ব্রাজিল মুখোমুখি হবে ফুটবল পরাশক্তি জার্মানির।








