জুনিগার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ফিফা

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৪, ১৭:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৭:২৮

হুয়ান কামিলো জুনিগা ও নেইমার মেরুদণ্ডে চোট পেয়ে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনায় কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান কামিলো জুনিগার বিরুদ্ধে কোনও তদন্ত করবে না ফিফার শৃঙ্খলা কমিটি। যদিও ইতিপূর্বে ফিফা শৃঙ্খলা কমিটি ঘটনাটির তদন্ত করবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছিল। ফিফা জানিয়েছে, শৃঙ্খলা কমিটির নিয়ম অনুযায়ী বিষয়টি আমলে নিয়ে জুনিগার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না তারা। কারণ ফিফার শৃঙ্খলা কমিটি মাঠের সিদ্ধান্তের উপরেই গুরুত্বারোপ করে থাকে। কে আহত হলো বা তার মাত্রা কতটুকু গুরুতর তা বিবেচ্য নয়। যদিও ফিফার শৃঙ্খলা কমিটির সভাপতি নেইমারের চোটের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। অার এই ঘটনায় অনুতপ্ত হয়ে জুনিগাও ইতিমধ্যেই ক্ষমা প্রার্থনা করেছে। প্রসঙ্গত, ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ৮৮ মিনিটে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। কলম্বিয়ান রক্ষণভাগের খেলোয়াড় জুনিগার হাঁটুর আঘাতে ঘটনাটি ঘটে। তবে ওই সময় স্প্যানিশ রেফারি কার্লোস ভ্যালাস্কো কারবালো মাঠে জুনিগাকে কোনও প্রকারের সতর্ক করেননি বা কার্ড দেখাননি।

এমএমআর/টিএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের