দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরের ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। দর্শক হয়ে থাকতে হচ্ছে পরের ম্যাচে। সেই সিলভাকে ফেরাতেই ব্যবস্থা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। দলের অধিনায়ককে সেমিফাইনালে ফেরাতে ফিফার কাছে আবেদন করছে দেশটি। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, সিলভাকে হলুদ কার্ডটি অন্যায়ভাবে দেখানো হয়েছে। তাকে জার্মানির বিপক্ষে খেলতে দেওয়া উচিত। অপরদিকে ফিফা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখবে। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক সিলভা। প্রথম হলুদ কার্ডটি দেখেন গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে।








