স্বপ্ন শেষ হয়ে যায়নি: নেইমার

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৪, ১৯:০০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:০৩

মারাত্মক আহত নেইমার ৪ জুলাই কোয়ার্টার ফাইনালের হাইে-ভোল্টেজ ম্যাচে মারাত্মক আহত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। এ ঘটনায় ব্রাজিলীয়দের ছয়বারের মত বিশ্বকাপ ঘরে তোলার এতোদিনকার লালতি স্বপ্ন চুরমার হয়ে গেছে বলে মনে করছেন ভক্ত-সমর্থকরা। তবে যাকে ঘিরে রচিত হয়েছিল এ স্বপ্ন সেই নেইমারই বলছেন ভিন্ন কথা। এক ভিডিও বার্তায় বার্সেলোনা তারকা বলেছেন, 'স্বপ্ন শেষ হয়ে যায়নি।' খেলতে না পারলেও নেইমার আশা করছেন 'স্বপ্ন পূরণ' করবে তার সতীর্থরাই। সবাইকে নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে নেইমার বলেছেন, ‘এখন কঠিন সময় পার করছি। কী বলবো, বুঝতে পারছি না। স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে সবকিছুই করবে আমার সতীর্থরা।’ অশ্রু ভরা চোখে ১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওতে নেইমার আরও বলেন, 'আমার আরেকটি স্বপ্ন হলো বিশ্বকাপের ফাইনালে খেলা। কিন্তু এবার সেটা হয়তো হচ্ছে না। তাতে আমার দুঃখ নেই। আমার সতীর্থরাই পারবে আমাদের স্বপ্ন পূরণ করতে, ব্রাজিলীয়দের উৎসবে মাতাতে।' নিজের সুস্থ হয়ে ফেরার ব্যাপারে নেইমার বলেন, 'আমি শিগগিরই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো। আপনাদের সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।' সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়।

এফআইআর/একে
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম