হাসপাতাল ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৪, ১৯:১৩আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:১৫

নেইমার অবশেষে হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। পিঠের হাড় ভেঙে গেলেও হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। শনিবার বিকেলে একটি মেডিকেল হেলিকপ্টারযোগে হাসপাতাল থেকে ব্রাজিলের তেরেসপোলিসের বেসক্যাম্পে ফিরেন নেইমার। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি পিঠের হাড়ের বাকি চিকিৎসা সাও পাওলোর গুয়ারুজা এলাকার নিজ বাড়িতেই করবেন। প্রসঙ্গত, শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে পিঠে চোট পান নেইমার। ওই আঘাতেই ৮৮ মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার পিঠের হাড় ভেঙেছে। ব্রাজিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ খেলবেন না নেইমার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম