রোমেরো ‘দ্য হিরো’

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৪, ২০:২৮আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২০:৩০

রোমেরো অ্যারেনা করিন্থিয়ান্সে ঐতিহাসিক আর্জেন্টিনা-নেদারল্যান্ডস সেমিফাইনাকে ঘিরে সবাই ধারণা করেছিল ম্যাচে আলো ছড়াবেন মেসি-হিগুয়েইন অথবা রোবেন-পার্সিরা। এমনকি এদেরকে রেখেই সবাই ম্যাচের বিশ্লষণ লিখেছেন অনেকে। সবার সেই সব বিশ্লেষণকে বুড়ো আঙুল দেখিয়ে এ ম্যাচে আলোর পুরোটাই কেড়ে নিলেন আর্জেন্টাইন গোল রক্ষক সার্জিও রোমেরো। ম্যাচে ১২০ মিনিট বল নিয়ে কারিকুরি দেখালেও রক্ষণের গেরোটা খুলতে পারেনি দুই পক্ষের স্ট্রাইকাররা। উল্টো টাইব্রেকারে ম্যাচ মোড় নিলে সেখানেই নিজের জাতটা চিনিয়েছেন আর্জেন্টাইন রক্ষণের এই প্রতীক। পুরো টুর্নামেন্টে পাদপ্রদীপের আলো ছড়াতে না পারলেও সেমিতে এসেই স্বমহিমায় নিজের পারফর্মেন্সে জ্বলে উঠলেন তিনি। টাইব্রেকারে ডাচ রন ভ্লার ও ওয়েসলি স্নাইডারের মহামূল্যবান দুটি শটি ঠেকিয়েই দীর্ঘ দুই যুগ পর বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালের মঞ্চে দলকে টেনে টুললেন ম্যাচের হিরো ‘সার্জিও রোমেরা’।

এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম