ভারত নেই, এসএ গেমস ফুটবলের সূচিতে বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:২০

ভারত নেই, এসএ গেমস ফুটবলের সূচিতে বদল এসএ গেমস ফুটবলের লড়াই হতে যাচ্ছে ৫ দলের। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে। তাতে পরিবর্তন এসেছে সূচিতেও।

ভারত সরে দাঁড়ানোর আগে ৬ দলকে নিয়ে দুটি গ্রুপে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু একটি দল কমে যাওয়ায় খেলা হবে রাউন্ড রবিনে। এতে করে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলবে একে অন্যের সঙ্গে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।

নতুন সূচিতে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচে নেই কোনও বিরতি। ২ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ ভুটান। পরের দিন মালদ্বীপের মুখোমুখি হবে তারা। ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে এবং এই পর্বের শেষ ম্যাচ ৮ ডিসেম্বর নেপালের বিপক্ষে। সব ম্যাচ হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।

নতুন সূচিতে টানা ম্যাচ পড়লেও দুশ্চিন্তার কিছু দেখছেন না বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম ম্যাচের পরের দিনই আমাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে। বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ নেই, তবে এনিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না। গেমসে সবার জন্যই একই নিয়ম থাকবে। আমরা সোনা জয়ের মিশনে এসেছি। সেদিকেই আমাদের দৃষ্টি।’

সোনা জয়ের মিশনে জামাল ভূঁইয়ারা প্রথম অনুশীলন করেছে বৃহস্পতিবার কাঠমান্ডুর পুলিশ লাইন মাঠে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম