আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ২০:২২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:২৫

জিতে শীর্ষে রিয়াল বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষস্থানে বসেছে রিয়াল মাদ্রিদ। শনিবার আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

অবশ্য শীর্ষস্থানটি রিয়ালের জন্য অনিশ্চিত। রবিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনা জিতলেই এটি হারাবে মাদ্রিদ ক্লাব। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। আর এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে বার্সা।

এডেন হ্যাজার্ডের ইনজুরিতে একাদশে ফিরেছিলেন গ্যারেথ বেল। গোলকিপার থিবো কোর্তোয়াকে বসতে হয় বেঞ্চে। ভালো কয়েকটি সুযোগ নষ্ট করায় জিদানের দলকে গোল ছাড়াই যেতে হয় বিরতিতে। তবে বিরতির পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের।

টনি ক্রুসের ফ্রি কিকে ৫২ মিনিটে লক্ষ্যভেদ করেন সের্হিয়ো রামোস। কিন্তু এই ডিফেন্ডার হিরো থেকে জিরো হয়ে যান জোসেলুকে ডিবক্সের মধ্যে ফাউল করে। ওই ভুলে ৬৫ মিনিটের পেনাল্টি থেকে লুকাস পেরেস সমতা ফেরানো গোল করেন।

চার মিনিট পরই রিয়াল আবার এগিয়ে যায়। ইসকোর হেড পোস্টে লেগে ফিরে এলে দানি কারভাহাল গোল করেন। তাতে গতবারের দেখায় আলাভেসের কাছে হারের শোধ তোলে মাদ্রিদ ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম