ইতালিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭

পুরস্কার হাতে রোনালদো এবারের ব্যালন ডি’অর জেতা হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। রোনালদো হয়েছেন তৃতীয়। তবে সোমবার রাতেই প্রাপ্তির খাতায় নতুন পুরস্কার যোগ করেছেন পর্তুগিজ যুবরাজ, হয়েছেন সিরি ‘এ’র (ইতালিয়ান লিগ) বর্ষসেরা খেলোয়াড়।

ছয়টি ব্যালন ডি’অর জিতে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ট্রফিকেসে আছে পাঁচটি ব্যালন ডি’অর। প্যারিসে মেসির হাতে যখন উঠছিল ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি, তখন ৮৫০ কিলোমিটার দূরে মিলানের ইতালিয়ান ফুটবলের গালা নাইট আলোকিত করেছেন রোনালদো।

অবশ্য সিরি ‘এ’ অ্যাওয়ার্ডে রোলানদোর উপস্থিতি ছিল রহস্যঘেরা। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার আগপর্যন্ত জুভেন্টাস উইঙ্গারকে কোথাও দেখা যায়নি। আবার মঞ্চ থেকে পুরস্কার হাতে নিয়ে নামার পরও দেখা যায়নি তাকে। পুরস্কার জয়ের অনুভূতিও খুব বেশি প্রকাশ পায়নি তার কথায়।

শুধু বলেছেন, “সিরি ‘এ’র সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ ও যারা আমাকে ভোট দিয়েছেন। এখন আমি সামনের বছরের কাজের প্রস্তুতি নিচ্ছি।”

ইতালিয়ান লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদো রয়েছেন সিরি ‘এ’র বর্ষসেরা দলেও। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোতে তিনি যোগ দেন জুভেন্টাসে। দল পাল্টালেও পারফরম্যান্স আছে আগের মতোই। চলতি মৌসুমেও রয়েছেন ছন্দে, ১১ ‍লিগ ম্যাচে করেছেন ৬ গোল। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী