নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ২১:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে এসএ গেমসে প্রথমবার সোনার লড়াইয়ের ম্যাচে ভুটান। ১০ ডিসেম্বরের ম্যাচে তাদের প্রতিপক্ষ কে, সেটা নির্ধারণ হবে রবিবার স্বাগতিক নেপাল ও বাংলাদেশের ম্যাচ শেষে। ৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ও গোল ব্যবধানে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতলেই বাংলাদেশ উঠবে ফাইনালে।

শনিবার মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে নেপাল। ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে স্বাগতিকরা ৭ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষে। দিনের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভুটান তাদের ছাড়িয়ে যায়। ৪ ম্যাচে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা।

বাংলাদেশ ৩ ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। কাল তারা জিতলে নেপালের সমান ৭ পয়েন্ট হবে। পয়েন্টে দুই দল সমান হলেও বাইলজ অনুযায়ী হেড টু হেড হিসেব করা হবে জানান অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) লিগ ডিরেক্টর সঞ্জীব মিশ্র, ‘নেপালের বিপক্ষে জিতে গেলে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে, কারণ পয়েন্ট সমান হলে তখন হেড টু হেড হিসেব করা হবে।’

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুও বলেছেন একই কথা, ‘নেপালের বিপক্ষে আমাদের জিততেই হবে। জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন হেড টু হেডে আমরা ফাইনালে যাবো। হ্যান্ডবুকে এভাবেই নিয়ম দেওয়া আছে। আমরা সেটা মাথায় রেখেই আগামীকাল মাঠে নামবো। হিসেব-নিকেশ যাই থাকুক না কেন, জেতাটাই আমাদের মূল লক্ষ্য।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম