কোপা দেল রে থেকে নিষিদ্ধ হতে পারে রিয়াল মাদ্রিদ!

বাংলা টিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ১০:৪১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৪০

2338672 দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই কোপা ডেল রে’র শেষ ১৬তে ওঠার লড়াইয়ে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বুধবার প্রতিপক্ষের মাঠে কাদিজকে ৩-১ গোলে পরাজিত করে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। তবে এ জয়েও স্বস্তি নেই মাদ্রিদ শিবিরে।
নিষেধাজ্ঞা প্রাপ্ত রিয়ালের খেলোয়াড় ডেনিস চেরিশেভকে মাঠে নামানোয় এবং সে গোল পাওয়ায় রিয়ালের বিরুদ্ধে রিপোর্ট করেছে কাদিজ। নিয়মানুযায়ী নিষিদ্ধ কোনও খেলোয়াড়কে খেলানো এবং তার মাধ্যমে গোল পাওয়ার অপরাধে স্প্যানিশ কোপা ডেল রে থেকে নির্বাসিত হতে পারে রিয়াল মাদ্রিদ।
গেল মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছিলেন চেরিশেভ। সেখানে তিনি তিনটি হলুদ কার্ড দেখেছিলেন। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দেন। নিয়মানুযায়ী তিনটি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নিষিদ্ধ হন চেরিশেভ। কিন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বুধবার দিবাগত রাতে রাফায়েল বেনিতেজ তাকে মাঠে নামান। রিয়ালের হয়ে তিনি মাঠে নামেন এবং গোলও করেন।
এই বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দিয়েছে কাদিজ। গেল মৌসুমে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামানোর কারণে ফুটবল ক্লাব ওসাসুনাকে কোপা ডেল রে থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার রিয়ালের ভাগ্যে কী অপেক্ষা করছে সেটা দেখার বিষয়।

রিয়াল স্পেনের খুবই প্রভাবশালী একটি ক্লাব। ওসাসুনাকে সহজেই নিষিদ্ধ করা হলেও রিয়ালকে নিষিদ্ধ করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে ফুটবল ফেডারেশনকে।

বুধবার দিবাগত রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে কাদিজের মাঠে ৩ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। দলটির হয়ে গোল করেন ডেনিস চেরিশেভ। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় বেনিতেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ইসকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। ৭৪ মিনিটেন ইসকো জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৩-০। ম্যাচের ৮৮ মিনিটে কাদিজের মিডফিল্ডার কিকে একটি গোল শোধ করেন। সূত্র গোল ডটকম।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী