টিমমেট হিসেবে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি: ক্রুইফ

স্পে‌‌‌ার্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১৭:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:০৯

messi রোনালদো বনাম মেসি লড়াই বিস্তৃত সাবেক গ্রেটদের মধ্যেও। সাবেক বার্সা গ্রেট ইয়োহান ক্রইফের মতে টিমমেট হিসেবে রোনালদের চেয়ে অনেক এগিয়ে মেসি।
ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের এই কিংবদন্তী বলেন, টিমমেট হিসেবে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি। অন্যদিকে ব্যক্তিগতভাবে পারফরম্যান্সে সেরা রোনালদো। মেসিও অনেক বেশি গোল করে। তবে শুধু গোল করেই ক্ষান্ত হয় না। সতীর্থদের ওপরও চোখ রাখে সে। এখানেই মেসি আর রোনালদোর পার্থক্য।
সম্প্রতি বার্সেলোনায় এমএসএন'ত্রয়ীর পারফরম্যান্সের বিষয়ে তিনি বলেন, মেসি বরাবরই নিজেকে একজন খেলোয়াড় ও টিমমেট হিসেবে প্রমাণ করে আসছে। আর রোনালদো ব্যক্তিগত প্রদর্শনীতে নিজেকে প্রমাণ করছে। তাদের দুজনেরই অসাধারণ ক্ষমতা ও মেধা রয়েছে।

cruyff

কয়েকদিন আগে বার্সা সভাপতি লাপোর্তা মেসিকে ক্রইফের সঙ্গে তুলনা করেছেন। এ বিষয়ে তিনি নিজে বলেন, আমার সঙ্গে মেসির তুলনা হচ্ছে এতে সত্যিই আমি গর্বিত। বিশ্বের সকল গ্রেটদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মেসি সেরা।

তিনি আরও বলেন, লিও এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। সে ইতিহাসেরও সেরা খেলোয়াড়। সত্যি হচ্ছে তাকে পুরস্কার দিয়ে তার প্রতি ন্যায়বিচার করা হচ্ছে। কারণ সে এটা ডিজার্ভ করে।

ক্রুইফ বলেন, আমি নিশ্চিত এ বছর ব্যালন ডি'অর পুরস্কার মেসির ঝুলিতেই যাচ্ছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী