রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:০৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২৩:১৫

সেরা ফর্মেই ফিরেছেন রোনালদো গোল করেই চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফর্মে থাকা পর্তুগিজ উইঙ্গারের জোড়া লক্ষ্যভেদে উদিনেসেকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

গত সপ্তাহে লাৎসিওর মাঠে সিরি ‘এ’তে মৌসুমের প্রথম হারের তেতো স্বাদ পায় জুভেন্টাস। তাতে ইন্টারের কাছে হারায় শীর্ষস্থান। এর আগের ম্যাচে সাসসুওলোর সঙ্গে ড্র করেছিল তারা।

রবিবার জুভেন্টাস ঘরের মাঠে জিতে সিরি ‘এ’র টেবিলে শীর্ষস্থান ফিরে পেয়েছে অন্তত কয়েক ঘণ্টার জন্য। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। রবিবার দিবাগত রাতে ইন্টার মিলান ফিওরেন্তিনার মাঠে জিতলে আবারও এক নম্বর আসনটি হারাবে তুরিন ক্লাবটি। ইন্টার এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

রোনালদো তার আগের চার ম্যাচে করেন ৫ গোল। এদিন দুইবার উদিনেসের জালে বল পাঠিয়ে গোলের নতুন রেকর্ড গড়লেন। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে ১১ গোল তার। তাতে একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ মৌসুম দুই অঙ্কের ঘরে গোল করলেন সিআরসেভেন।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ৯ ও ৩৭ মিনিটে জাল কাঁপান রোনালদো। বিরতির কিছুক্ষণ আগে লিওনার্দো বোনুচ্চির হেডে তৃতীয়বার লক্ষ্যভেদ করে তারা। উদিনেসের পক্ষে সান্ত্বনার গোল করেন ইগনাসিও পুসেত্তো, ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান