স্প্যানিশ জায়ান্ট বিয়াল মাদ্রিদে খেলতে চান 'ব্যাড বয়' খ্যাত ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এমন খবরই দিয়েছে তার বর্তমান ক্লাব এসি মিলানের সতীর্থ ডিয়েগো লোপেজ।
বালোতেল্লি গত মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ধারে সান সিরোতে খেলতে এসেছেন। এখানে এসে দুর্দান্ত ফুটবল খেলে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন সুপার মারিও। তবে এ বছর অক্টোবরের শুরুর দিকে চোটে পড়েন তিনি। এখনও মাঠের বাইরেই কাটছে বালোতেল্লির সময়।
বিভিন্ন সময় নানান বিতর্কিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে মার্কাকে দেওয়া ওই সাক্ষাৎকারে লোপেজের দাবি, মারিও ব্যক্তি হিসেবে খুবই অসাধারণ। আসলে সমর্থকরা তাকে যেভাবে দেখে, সে তেমন না। সে ব্যক্তি হিসেবে চমৎকার। আর ফুটবলার হিসেবেও দুর্দান্ত। রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন।
/এমআর/








