ম্যান সিটিকেই ইংল্যান্ডের সেরা মানছেন ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৯, ২১:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:২১

ম্যান সিটিকেই ইংল্যান্ডের সেরা মানছেন ম্যানইউ কোচ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এবারের মৌসুমে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ১৪ পয়েন্টের। এরপরও সিটিজেনদেরই ইংল্যান্ডের সেরা দল হিসেবে দেখছেন নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার।

ফুটবলে ম্যানচেস্টার দুই ভাগে বিভক্ত। ইংল্যান্ডের এই শহরের ফুটবল দ্বৈরথ ক্লাব ফুটবলেরই অন্যতম সেরা। একদিকে সোনালি দিন হারিয়ে বিবর্ণ ম্যানইউ, বিপরীতে পেপ গার্দিওলার হাত ধরে ম্যানসিটি আলো ছড়াচ্ছে। তাতে অবশ্য ম্যানচেস্টার ডার্বির উত্তেজনা কমেনি একটুও। যার সর্বশেষ উদাহরণ দিনকয়েক আগের প্রিমিয়ার লিগে ডার্বি। ম্যানসিটিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে এসেছে ‘রেড ডেভিলস’।

ফুটবলপ্রেমীদের সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি ম্যানচেস্টার ডার্বি-ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি । জানুয়ারিতে দুই লেগের লড়াই বলবে ফাইনালে যাবে কারা। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে ম্যানইউ অবশ্য আত্মবিশ্বাসে ভরপুর।

চলতি লিগ মৌসুম ভালো যাচ্ছে না টানা দুবারের চ্যাম্পিয়ন সিটির। শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে তারা।তবে লিভারপুল ১৪ পয়েন্টে এগিয়ে থাকলেও গার্দিওলার দলকেই সেরা মানছেন সুলশার। লিগ কাপের ড্রয়ের পর ম্যানসিটিকে নিয়ে তার মূল্যায়ন, ‘ম্যানচেস্টারে দারুণ দিন অপেক্ষা করছে। তারা (সিটি) ইংল্যান্ডের সেরা দল। তবে আত্মবিশ্বাস নিয়েই আমরা সেমিফাইনালে যাচ্ছি।’

প্রিমিয়ার লিগে ম্যানসিটির বিপক্ষে জেতার পরও তাদের সমীহ করছেন সুলশার, ‘অবশ্যই আমরা তাদের ভীষণ সম্মান করি। গত ডার্বির পর আমি যেমনটা বলেছিলাম, আমার বিবেচনায় তারা ইংল্যান্ডের সেরা দল। তারা যেকোনও দলকে বিদায় করে দিতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। তাদের বিপক্ষে লড়াইয়ে আমরা প্রস্তুত।’

প্রিমিয়ার লিগ শিরোপা জেতার সম্ভাবনা এবারও নেই ম্যানইউয়ের। ১৭ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।একটি শিরোপার আশা অবশ্য জাগাচ্ছে লিগ কাপ। তবে তার আগে পেরোতে হবে ম্যানসিটির বাধা।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস